শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঝিনাইদহের কোটচাঁদপুর বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন বেসরকারি বিদ্যালয় অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি :   |   বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঝিনাইদহের কোটচাঁদপুর বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন বেসরকারি বিদ্যালয় অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন
২৩

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নয়, সাম্য চাই” এই স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে কোটচাঁদপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্ত করার দাবিতে বুধবার সকালে উপজেলা পরিষদের সামনে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ২০০৯ সাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতোই মেধা যাচাইয়ের লক্ষ্যে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। সর্বশেষ ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় সরকারি বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডারগার্টেন শিক্ষার্থীরাও অংশ নেয়।

সরকারি নির্দেশনায় দুই বছর বন্ধ থাকার পর ২০২৫ সাল থেকে পুনরায় বৃত্তি পরীক্ষা চালুর ঘোষণা দেওয়া হয়েছে। তবে এবার বাদ রাখা হয়েছে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের। এই বৈষম্যের প্রতিবাদে কোটচাঁদপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মানববন্ধন কর্মসূচি পালন করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক তরিকুল বাসার খন্দকার। এ সময় কোটচাঁদপুরের ১১টি কিন্ডারগার্টেন স্কুলের চতুর্থ ও পঞ্চম শ্রেণির প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com