কোটচাঁদপুর (ঝিনাইদহ) রাম জোয়াদার | সোমবার, ১৬ জুন ২০২৫ | প্রিন্ট | ১১৪ বার পঠিত | পড়ুন মিনিটে
ঝিনাইদহের কোটচাঁদপুর ১৫ জুন ২০২৫ কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় স্কাউট গ্রুপ এর উদ্যোগে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে দিনব্যাপী স্বেচ্ছাসেবী যাত্রীসেবা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। আমাদের স্কাউট সদস্যরা সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত যাত্রীদের বিভিন্ন সেবায় নিয়োজিত ছিলেন। তথ্য সহায়তা প্রদান দিক নির্দেশনা প্রাথমিক চিকিৎসা (ফার্স্ট এইড) বয়স্ক, শিশু ও প্রতিবন্ধী যাত্রীদের সহায়তা টিকিট চেকিং-এ সহযোগিতা স্কাউটদের এই মানবিক কাজ যাত্রীদের মনে প্রশান্তি ও স্বস্তি এনে দিয়েছে।
আমাদের এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা ও পরামর্শ প্রদান করার জন্য সকল স্কাউটস সদস্য,স্টেশন মাস্টার ও রেলওয়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এভাবেই “সেবা কাজের মাধ্যমে মানুষ গড়ার শিক্ষা” বাস্তবায়নে এগিয়ে চলেছে আমাদের স্কাউট গ্রুপ। – কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় স্কাউট গ্রুপ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com