শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঝিনাইদহের কোটচাঁদপুর হাসপাতালে রোগী দেখতে এসে কলেজ ছাত্র রকি নিজেই রুগী

কোটচাঁদপুর (ঝিনাইদহ) :প্রতিনিধি   |   বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঝিনাইদহের কোটচাঁদপুর হাসপাতালে রোগী দেখতে এসে  কলেজ ছাত্র রকি নিজেই রুগী
৩৯

প্রতিবেশী রশিদা খাতুনকে সাহায্য করতে গিয়ে দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কলেজ ছাত্র রকিবুল ইসলাম (২৫)। তিনি কোটচাঁদপুর উপজেলার দয়ারামপুর গ্রামের নাজিম উদ্দীনের ছেলে। বর্তমানে রকিবুল ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, কোটচাঁদপুরের দয়ারামপুর গ্রামের বদরুদ্দিন বুদোর স্ত্রী রশিদা খাতুন (৩৫) গত ৩০ ডিসেম্বর বাড়ির পাশে শীত নিবারণের জন্য আগুন জ্বালিয়ে পোহাচ্ছিলেন। এ সময় তাঁর শরীরে আগুন লেগে পুড়ে যাওয়ায় স্বজনরা তাঁকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রশিদা খাতুনের চিকিৎসার খোঁজ খবর নিতে হাসপাতালে যান রকিবুল ইসলাম (রকি)। এরপর তাঁকে উন্নত চিকিৎসার জন্য ইজিবাইকে বাড়ি ফেরার পথে কোটচাঁদপুর তালসার সড়কের ফুলবাড়ি নামক স্থানে একটি মাইক্রোবাসে ধাক্কা লাগে। এতে রকির একটি হাত ও পা ভেঙে যায়। বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

রকির জানা গেছে, তিনি অর্নাস শেষ বর্ষের ছাত্র। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন রশিদা খাতুন ও তাঁর স্বামী বদর উদ্দিন। বর্তমানে রশিদা খাতুন যশোর হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় রেফার করা হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। দয়ারামপুর গ্রামের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন যুব দলের আহ্বায়ক মইদুল ইসলাম বলেন, “রশিদা খাতুন শীত নিবারণের জন্য আগুন পোহাচ্ছিলেন। সেই আগুনে তাঁর শরীর পুড়ে যায়। তাকে দেখতে গেলে রকিবুল ইসলাম হাসপাতালের পথে মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন। রকি খুব ভালো ছেলে, সব সময় সবার উপকারে এগিয়ে যান। রশিদা খাতুন তাঁর প্রতিবেশী চাচী। তাঁর দূর্ঘটনার খোঁজ নিতে গিয়ে এখন রকিই হাসপাতালে চিকিৎসাধীন।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com