শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঝিনাদহের কোটচাঁদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

কোটচাঁদপুর ঝিনাইদহ প্রতিনিধি   |   সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঝিনাদহের কোটচাঁদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা
১৫

“কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভা কক্ষে জাতীয় কন্যা দিবস উপলক্ষে আলোচনা ও সচেতনতামূলোক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কন্যা শিশু দিবস পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করতে উপজেলা নির্বাহী অফিসার উছেন মে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, মডেল থানার অফিসার ইনর্চাজ সৈয়দ আল-মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সামছুল আলম, মাধ্যমে একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন প্রধান শিক্ষক আক্তার জাহান, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বাশার প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বিশ্বজুড়ে নারী ও কন্যা শিশুদের প্রতি অব্যাহত সহিংসতা ও নৃশংসতায় উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, সব ধরনের প্রতিবন্ধকতা দূর করে কন্যাশিশুদের উপযুক্ত করে গড়ে তুলতে প্রতিটি কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে জানান। অনুষ্ঠান শেষে ছাত্রীদের মাঝে ন্যাপকিন বিতরণ করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানা, এ সময় সাংবাদিক, শিক্ষক, শিক্ষিকা, অবিভাবক, ছাত্রী সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com