মাকসুদ আল নাজির: | মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | ১৩৫ বার পঠিত | পড়ুন মিনিটে
টাংগাইল পৌরসভার আদি টাংগাইল বাইতুল আমান জামে মসজিদের ইমাম মুফতি ইসমাইল হোসেনের উদ্যোগে ইসলামি কুইজ প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে। এর আগে তার উদ্যোগে গত বছর টানা ৪০ দিন নামাজ পড়ায় মোট ৩৩ জন শিশু কিশোরকে সাইকেল উপহার দেওয়া হয়েছে।
এবং সেইসব শিশু কিশোরদের ইসলামি মূল্যবোধ শিক্ষা দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে নামাজের অভ্যাস ধরে রাখার জন্য এখনো সব নামাজ শেষে তিনি সেইসব শিশু কিশোরদের নামাজের হাজিরা নিয়ে থাকেন।
এইবার তিনি ইসলামি কুইজের আয়োজন করেছেন যাতে শিশু থেকে বয়স্ক সবাই অংশ নিতে পারবে। এর উদ্দেশ্য সম্পর্কে বলা হলে তিনি বলেন যে সবাইকে কুইজের মাধ্যমে অনেক ইসলামি তথ্য শিক্ষা দেওয়াই এর মূল উদ্দেশ্য। তার একের পর এক অসাধারণ উদ্যোগে এলাকাবাসী উচ্ছ্বসিত।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com