মাকসুদ আল নাজির: | শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | ২২৬ বার পঠিত | পড়ুন মিনিটে
টাংগাইলে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন অতিষ্ট। এ থেকে পরিত্রাণের জন্য রিফর্ম ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে টাংগাইলের নিরালা মোড়ে শহীদ মিনারের সামনে ন্যায্য মূল্যে শাক সবজি বিক্রি করা শুরু হয়েছে।

এ উদ্যোগ শুরু হয় গত শুক্রবার থেকে।এতে সাধারণ মানুষের কাছে সুলোভ মূল্যে শাক সবজি পৌছানোর জন্য তাদের এ কার্যক্রম জারি রেখেছেন রিফর্ম ওয়েলফেয়ার এসোসিয়েশন।
পরিবেশ সচেতনতার লক্ষ্য নিয়ে পলিথিন ব্যাবহার করছে না তারা এর বদলে ব্যাবহার হচ্ছে কাগজের ঠোংগা।একদম কৃষক পর্যায় থেকে সাধারণ মানুষের হাতের নাগালে শাক সবজি পৌছিয়ে দিচ্ছেন তারা।তাদের এ উদ্দ্যোগে জনমনে আগ্রহ এবং স্বস্তি তৈরি হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com