শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঠাকুরগাঁও- ৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ঘোষণা

সুজন আলী   |   রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৮১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঠাকুরগাঁও- ৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ঘোষণা
৪০২

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনে প্রার্থী ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল শনিবার বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী রাণীশংকৈল উপজেলার জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান (মাষ্টার )। তিনি জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর রানীশংকৈল উপজেলা কার্যালয়ে এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দীয় ইলেকশন কমিশনের সিদ্ধান্তের আলোকে তাকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে ।

সূত্র মতে, ঠাকুরগাঁও-৩ আসনের মনোনীত প্রার্থী মিজানুর রহমান (মাষ্টার) এর নাম ঘোষণা করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম । এ সময় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক, মাহবুবুর রহমান বেলাল, কেদ্রীয় মজলিসে সূরা সদস্য, মাওলানা আব্দুল হাকিম, ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান সহ পীরগঞ্জ-রানীশংকৈল উপজেলার আমীর গণ উপস্থিত ছিলেন । বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মিজানুর রহমান (মাষ্টার) বলেন আমাকে ঠাকুরগাঁও-৩ আসনে প্রার্থী মনোনীত করে সংগঠন যে দায়িত্ব দিয়েছে তা আমানতদারিতার সঙ্গে পালন করব ইনশাআল্লাহ ।

আমি জনগণের ভালোবাসায় রানীশংকৈল উপজেলা পরিষদের টানা দুই বার ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। প্রথম বার আমি বাংলাদেশের শ্রেষ্ঠ ভাইস চেয়ারম্যান হিসেবে শ্রেষ্ঠতর সন্মননা লাভ করি। আমি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে মানুষের সেবায় নিয়োজিত থাকব। এলাকার উন্নয়নে জন্য যা প্রয়োজন সেই কাজ করে যাবো এবং মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত করে সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করব। এদিকে, সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও-৩ সংসদীয় আসনে জামায়াতের ইসলামী মনোনীত প্রার্থীর নাম ঘোষণার পর থেকে দলটির তৃণমূলের নেতাকর্মীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নাম ঘোষণার পর থেকে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমেহ প্রার্থীর ছবি পোস্ট করে দলের নেতাকর্মীরা অভিনন্দন জানাচ্ছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com