শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ডা: আবুল কেনান ড্যাবের সহ-সভাপতি হওয়ায় হোসেনপুরে আনন্দ মিছিল ও উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন

ভ্রাম্যমান প্রতিনিধি, হোসেনপুর:   |   মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডা: আবুল কেনান ড্যাবের সহ-সভাপতি হওয়ায় হোসেনপুরে আনন্দ মিছিল ও উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন

ডক্টরস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হোসেনপুরের কৃতি সন্তান ডা: আবুল কেনান,তাঁর এই গৌরবোজ্জ্বল সাফল্যের খবর পেয়ে হোসেনপুর উপজেলা ছাত্রদল আনন্দ মিছিল করেছে।

মঙ্গলবার ১২ আগস্ট উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক জহিরুল ইসলাম জমশেদের নেতৃত্বে মিছিলটি উপজেলায় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। উল্লেখ্য, ডাঃ আবুল কেনান কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের গড়বিগুদিয়া গ্রামের মরহুম হাবিবুলাহ মুন্সির ছোট ছেলে। কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ড্যাবের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও ডাঃ আবুল কেনানের বড় ভাইয়ের ছেলে এ.কে.এম.মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ জাকির হোসেন অভিনন্দন জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com