শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ডা. জোবায়দা রহমানের জন্মবার্ষিকীতে কাঞ্চন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রোকন মিয়ার শুভেচ্ছা

রূপগঞ্জ প্রতিনিধি   |   বুধবার, ১৮ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডা. জোবায়দা রহমানের জন্মবার্ষিকীতে কাঞ্চন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রোকন মিয়ার শুভেচ্ছা
১১

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমানের ৫৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কাঞ্চন পৌর যুবদলের যুগ্ন আহবায়ক ও সাবেক কাউন্সিলর মোঃ রোকন মিয়া। এক শুভেচ্ছা বার্তায় রোকন মিয়া বলেন “ডা. জোবায়দা রহমান একজন শিক্ষিত, নম্র, মেধাবী ও মানবিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিত্ব। তাঁর চরিত্র, দায়িত্ববোধ ও আত্মনিবেদন তরুণ সমাজের জন্য অনুকরণীয়।” তিনি আরও বলেন, “আজকের দিনটি শুধু একটি জন্মদিন নয়, এটি সেই গুণী মানুষের জীবন ও অবদানের প্রতি আমাদের শ্রদ্ধা জানানোর একটি উপলক্ষ।

জাতির সংকটময় সময়ে তাঁর মতো প্রজ্ঞাবান ব্যক্তিদের উপস্থিতি আমাদের জন্য এক বড় আশার প্রতীক।” জন্মদিন উপলক্ষে ডা. জোবায়দা রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পারিবারিক শান্তি কামনা করে তিনি বলেন, “আমি পরম করুণাময় আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন তাঁকে সুস্থ রাখেন, নিরাপদ রাখেন এবং তাঁর প্রজ্ঞা, ধৈর্য ও সহনশীলতা দিয়ে জাতিকে পথ দেখানোর তৌফিক দেন।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com