শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ডিমলা প্রেসক্লাবের সদস্য জাহিদুলের আজ জরুরী অপারেশন হবে দোয়ার দরখাস্ত রইলো

মো: জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১২ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডিমলা প্রেসক্লাবের সদস্য জাহিদুলের আজ জরুরী অপারেশন হবে দোয়ার দরখাস্ত রইলো
২১৫

নীলফামারী জেলার ডিমলা প্রেসক্লাবের সদস্য মো: জাহিদুল ইসলামের রংপুর তালুকদার হসপিটালে আজ রাতে তার একটি গুরুত্বপূর্ণ জরুরি অপারেশন হবে সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

জানা যায়, তিনি অনেক দিন ধরে হার্নিয়া রোগে ভুগতেছে (১২ মে মঙ্গলবার) অপারেশনের জন্য রংপুর তালুকদার হসপিটালে ভর্তি হয়েছেন, আরও জানা যায়, জাহিদুল ইসলাম ২০২০ সাল থেকে ডিমলা প্রেসক্লাবের সদস্য হিসেবে রয়েছেন প্রথমে তিনি জনমত পত্রিকায়, দ্বিতীয় দৈনিক মুক্ত আলো, ও তৃতীয় দ্য ডেইলি ইমেজ বিডি, এবং চতুর্থ প্রতিদিনের খবর পত্রিকায় তিনি দক্ষতার সাথে অসংখ্য সংবাদ আপডেট করেছে।

আরও জানা যায়, এর আগে তিনি নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জের উপজেলার একটি পোশাক কোম্পানি কর্ণগ্রুপ বে-ক্রিয়েশন লিমিটেডে শ্রমিক ইউনিয়ন কমিটির নির্বাচনে জাহিদুল ইসলাম বিজয়ী হয়ে শ্রমিক নেতা হিসেবে কর্মরত ছিল। জাহিদুল ইসলামের গ্রামের বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের পশ্চিম খরিবাড়ীর ২ নাম্বার ওয়ার্ডের মরহুম রমজান মিয়ার মেজ ছেলে।

অন্যদিকে জাহিদুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, চলতি চলার পথে বা আমার কথায় আমি যদি কারো মনে আঘাত দিয়ে থাকি তাহলে আমারে আপনারা সবাই ক্ষমা করে দিবেন আর মহান আল্লাহ যদি সুস্থ করে তাহলে দেখা হবে আবার আপনাদের সাথে। এদিকে, প্রতিদিনের খবরের সম্পাদক আলী হাসান ও ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজারুল ইসলাম লিটন এবং ডিমলা প্রেসক্লাবের সদস্য বৃন্দসহ তার সুস্থতার জন্য দোয়া করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com