এস এম নওশের | সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | ৫৯ বার পঠিত | পড়ুন মিনিটে
এই বছর ডিসেম্বরেই চালু হতে যাচ্ছে যমুনা নদীর উপর বংগবন্ধু সেতুর সমান্তরালে যমুনা রেল সেতু।বংগ বন্ধু সেতুর পাশে যে রেল পথ টি আছে সেটি অত্যন্ত ঝুকি পুর্ন হওয়ায় জাপানি অর্থায়নে নির্মিত হয় এর সমান্তরালে পৃথক রেল সেতু।বর্তমান বংগবন্ধু সেতুর পাশে যে রেল পথ সেটি কেবল সিংগেল লাইন।ফলে এক প্তান্ত দিয়ে ট্রেন চলে অপরপ্রান্তে ট্রেন কে থামিয়ে রাখা হয়।রেল পথ টি ঝুকি পুর্ন হওয়ায় এর উপর দিয়ে চলাচল কারি ট্রেন কে অত্যন্ত ধীর গতি তে চলতে হয়।ফলে সেতু পারাপারে সময় নেয় আধা ঘন্টা যা রেলের পশ্চিম জোনের রেল যাত্রা কে করেছে ধীর গতির।
বর্তমান এই রেক সেতুর উপর দিয়ে ট্রেন যেতে পারবে ১২০ কিমি গতিতে।এখানে ডাবল লাইন রাখা হয়েছে হার্ডিঞ্জ ব্রিজের মত।ফলে সেতু পারাপারে কোন ট্রেন কে পড়তে হবেনা কোন ক্রসিং এ। সেতু টা চালু হলে উত্তর বংগবাসীদের ট্রেন ভ্রমনে সময় সাশ্রয় হবে আশা করা যাচ্ছে।এই সেতুর সুফল পুরো পুরি পেতে হলে বগুড়ার সাথে সিরাজগঞ্জের সংযোগকারী রেলপথ নির্মান করতে হবে।এতে উত্তর বংগের বিভিন্ন জেলা যেমন রংপুর দিনাজপুর, গায়বান্ধা কুড়িগ্রাম পঞ্চগড় ইত্যাদি জেলার সাথে রেল দুরত্ব অনেক খানি কমে যাবে।এতে সময় অনেক খানি সাশ্রয় হবে যাত্রীদের। সেতুটি চালুর জন্যে অধীর আগ্রহে অপেক্ষায় আছে উত্তরবংগবাসী
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com