শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

“ডেভিল হান্ট’ ফেজ-২” কুলিয়ারচরে আওয়ামী লীগের ৬ নেতা গ্রেফতার

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):   |   রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

“ডেভিল হান্ট’ ফেজ-২” কুলিয়ারচরে আওয়ামী লীগের ৬ নেতা গ্রেফতার
৩৯

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৬ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রোববার (২১ ডিসেম্বর) সকাল পর্যন্ত কুলিয়ারচর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরুন্নবী ও ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার।

থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ছয়সূতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হীরা মিয়া সরকার, উপজেলা যুবলীগের আহ্বায়ক ইমরান মিয়া, যুগ্ম-আহ্বায়ক মো. শাহা আলম, ছয়সূতী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নাসির উদ্দিন, ফরিদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সুরুজ খান এবং ছয়সূতী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. শরীফ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ও অস্ত্র আইনে গ্রেফতার দেখানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে কিশোরগঞ্জ জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে আর শনিবার দিবাগত রাতে গ্রেফতারকৃত উপজেলা যুবলীগের আহ্বায়ক ইমরান মিয়াকে একই ভাবে আইনানুগ প্রক্রিয়া শেষে রোববার (২১ডিসেম্বর) দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরুন্নবী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনের লক্ষ্যে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ৬ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com