শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ডোপ টেস্টে নির্দোষ, তবু অপপ্রচারের শিকার হাফিজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:   |   মঙ্গলবার, ২৬ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডোপ টেস্টে নির্দোষ, তবু অপপ্রচারের শিকার হাফিজ
৭২

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে নিরাপত্তা বাহিনীর দায়িত্বে অবহেলার অভিযোগ নতুন নয়। তবে এ ধরনের পরিস্থিতিকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে একে অপরের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি এমনই এক ঘটনায় আলোচনায় এসেছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের জেনারেল শাখায় ডিউটি বণ্টনের দায়িত্বে থাকা হাবিলদার মো. হাফিজ।

অভিযোগ উঠেছে, একটি পুরোনো ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে। অভিযোগ রয়েছে, ভিডিওটির সঙ্গে বিভ্রান্তিকর ও ভুল তথ্য সংযোজন করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, ঘটনাটি ঘটার সময়ই বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছিল। ২০২৩ সালের মার্চ মাসে বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল থেকে মো. হাফিজের ডোপ টেস্ট (মাদক শনাক্তকরণ পরীক্ষা) সম্পন্ন করা হয়।

ডোপ টেস্টের প্রতিবেদন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) এবং রেলওয়ে পূর্বাঞ্চল নিরাপত্তা বাহিনীর চিফ কমান্ড্যান্টের কাছে পাঠানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, পরীক্ষার ফলাফলে মো. হাফিজের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি এবং তাকে নির্দোষ হিসেবে বিবেচনা করা হয়েছে।

এ বিষয়ে হাবিলদার মো. হাফিজ বলেন, “একটি পুরোনো ভিডিও ব্যবহার করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বিষয়টি পুরোপুরি সত্য নয়। ২০২৩ সালে রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত করেছে এবং রেলওয়ে হাসপাতাল থেকে মাদক শনাক্তকরণ পরীক্ষাও করা হয়েছে। সেখানে আমি নির্দোষ প্রমাণিত হয়েছি। এবং আমার বিরুদ্ধে করা প্রতিবেদনটির আগে আমার কোন বক্তব্যও নেওয়া হয়নি। একটি কুচক্রী মহল আমাকে বদলি করার উদ্দেশ্যে ভুল তথ্য ছড়িয়ে আমার মানহানি করছে।”

এদিকে, সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন, পুরোনো ঘটনার ভিডিও নতুনভাবে প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর পেছনে একটি স্বার্থান্বেষী মহল সক্রিয় রয়েছে। তারা এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com