শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ডোমারে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

আলমগীর হোসেন,ডোমার   |   সোমবার, ১৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ১৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডোমারে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৩২

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দূর্যোগ” প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস। সোমবার (১৩অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও পল্লীশ্রী’র সহযোগীতায় ডোমার দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে র‌্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের উদ্যোগে দূর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে অগ্নিনির্বাপক বিভিন্ন সরঞ্জাম প্রদর্শন ও আগুন নেভানোর কৌশল প্রদর্শন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমানের সঞ্চলনায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, ডোমার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মমতাজুল ইসলাম, ডোমার প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফফর আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা দূর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও সচেতনতার গুরুত্ব তুলে ধরে বলেন, সঠিক পূর্বাভাস ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com