আলমগীর হোসেন, ডোমার(নীলফামারী)প্রতিনিধি : | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ২৯ বার পঠিত | পড়ুন মিনিটে
নীলফামারীর ডোমারে ইজারাদারের কাছে চাঁদা দাবী ও হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একটি স্বার্থান্বেষী মহল দাবীকৃত চাঁদা না পেয়ে শান্তিপূর্ণ ডোমারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে ডোমার রেলগেট মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।এসময় মানববন্ধনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, উপজেলা যুবদলের আহবায়ক ইফতে খায়রুল আলম তিতুমীর, পৌর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম পাপ্পু, সদস্য সচিব আশিকুর রহমান, শ্রমিক দলের সদস্য সচিব লোকমান হোসেন লাভলুসহসহ অনেকে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল শান্তিপূর্ণ ডোমারকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তারা পৌরসভার বৈধ টোল আদায়ে নিয়োজিত ইজারাদারদের ওপর হামলা ও মারধর করছে। একই সঙ্গে দীর্ঘ সময় সড়ক অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করেছে। শান্তি প্রিয় ডোমারকে কেউ অশান্ত করার চেষ্টা করলে ছাড় দেয়া হবে না বলে সাবধান করে দেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com