শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ডোমারে এমএসবি ব্রিকস ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

আলমগীর হোসেন, ডোমার(নীলফামারী)প্রতিনিধি:   |   বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডোমারে এমএসবি ব্রিকস ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা
১৩৪

নীলফামারীর ডোমার উপজেলায় একটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে।গত মঙ্গলবার বিকালে  (১৩ জানুয়ারি) ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের  বেতগাড়া এলাকায় অবস্থিত জামিয়ার রহমানের মালিকানাধীন এমএসবি ব্রিকস নামক ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলাম। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, অনুমোদন ছাড়াই কৃষি জমি থেকে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনার অপরাধে ভাটাটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানের সময় ট্রাক্টরের মাধ্যমে কাঁচা ইট ধ্বংস করে দেওয়া হয় এবং ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, পরিবেশ ও কৃষি জমি রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com