আলমগীর হোসেন | বুধবার, ০২ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | ২৮৫ বার পঠিত | পড়ুন মিনিটে
নীলফামারীর ডোমারে এক মৎস্য হ্যাচারী পুকুরে ভাসছে অজ্ঞাত নবজাতকের মরদেহ। পুলিশ মরদেহ উদ্ধার করলেও খোজ মিলিনি জন্মধাত্রীর। বুধবার(২ এপ্রিল) সকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পূর্ব বোড়াগাড়ী চৌধুরী পাড়ায় মতিয়ার রহমানের পুকুরে ভাসতে দেখা যায় নবজাতকের মরদেহ।
মতিয়ার রহমান জানান,সকালে হ্যাচারীতে মাছের খাবার দিতে এসে দেখি একটি নবজাতকের মরদেহ ভেসে আছে। পরে আমি এলাকাবাসীকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসে।এলাকাবাসী শিক্ষক গোলাম কবীর জুয়েল বলেন সম্ভবত কে বা কাহারা রাতের অন্ধাকারে নবজাতকটি পানিতে ফেলে দিয়ে পালিয়ে গেছে। ডোমার থানা অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com