আলমগীর হোসেন,ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ | রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ১২৯ বার পঠিত | পড়ুন মিনিটে
“আমাদের নদী, আমাদের জীবন ” এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে বিশ্ব নদী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টার দিকে রিভারাইন পিপল ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার আয়োজনে ডোমার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে নীলফামারীর নদী চিনি শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রিভারাইন পিপলের নীলফামারী জেলা সমন্বয়ক আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিভারাইন পিপলের পরিচালক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড. তুহিন ওয়াদুদ। বক্তব্য রাখেন, ডোমার উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশীদ, সহকারী প্রকৌশলী বরেন্দ্র ফজলুল হক ,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ইবনে সাইদ শাওন, বিশিষ্ট ঠিকাদার মশিউর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক মাহবুবর রহমান, শালকি নদী সুরক্ষা কমিটির আহবায়ক আমিনুর রহমান, সদস্য সচিব জুলফিকার আলী ভূট্টো, কুমলাই নদী সুরক্ষা কমিটির আহবায়ক মমিনুর রহমান, কলমদার বুড়িখোড়া নদী সুরক্ষা কমিটির আহবায়ক হরিপদ রায় প্রমূখ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com