শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ডোমারে মোবাইল কোর্টে ৭ মোটরসাইকেল আরোহীকে জরিমানা

আলমগীর হোসেন, ডোমার (নীলফামারী) প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডোমারে মোবাইল কোর্টে ৭ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
১৪৫

নীলফামারীর ডোমারে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ডোমার থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। এ সময় উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও সড়কে তদারকি করা হয়।

মোবাইল কোর্ট চলাকালে বোড়াগাড়ী ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হেলমেট না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৭ জনকে মোট ৪ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী বলেন, “সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন মেনে চললে এ ধরনের শাস্তির সম্মুখীন হতে হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com