শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ডোমারে যুবদল ছেড়ে এক নেতার জামায়েত ইসলামীতে যোগদান

আলমগীর হোসেন, ডোমার(নীলফামারী) প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডোমারে যুবদল ছেড়ে এক নেতার জামায়েত ইসলামীতে যোগদান
৭৮

নীলফামারীর ডোমার উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ন আহবায়ক ও সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক আনুষ্ঠানিক ভাবে জামায়েত ইসলামী দলে যোগদান করেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে ডোমার সদর ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি যোগ দেন।ডোমার সদর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল কুদ্দুছ বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হাকিম, উপজেলা সেক্রেটারি মাওলানা রবিউল আলম, সাবেক উপজেলা আমীর খন্দকার আহমাদুল হক মানিক এবং ডোমার সদর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল কুদ্দুছ।

জামায়াতে যোগ দেওয়ার বিষয়টি নিজেও নিশ্চিত করেছেন শফিকুল ইসলাম শফিক। তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে লিখেন, “আমার প্রিয়জনরা আমার সিদ্ধান্তে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন। গত ৫ই আগস্টের পর আমার সাথে কি করা হয়েছে সেটা আপনারা অনেকে জানেন। আমি সব জায়গায় কথা বলার পরও কোন সমাধান পাইনি।”

এ বিষয়ে শফিকুল ইসলাম শফিক বলেন, “দীর্ঘদিন যাবত দলীয় অভ্যন্তরীণ কিছু সমস্যা নিয়ে নেতাদের দ্বারস্থ হয়েছিলাম কিন্তু এর সমাধান পাইনি। আমি আল্লাহর উপর ভরসা করে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি, আর ফিরে যাওয়ার সুযোগ নেই।”

এ বিষয়ে উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ বলেন, “দেশে ন্যায় ও ইসলামভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার সংগ্রামে জনগণের অংশগ্রহণই আমাদের সবচেয়ে বড় শক্তি। যুবদল নেতা শফিক আজ জামায়াতে যোগ দিয়েছেন। তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করবো।”

অন্যদিকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন বলেন, শফিকের জামায়াতে যোগ দেওয়ার বিষয়টি শুনেছি। কিন্তু কি কারণে যুবদল ছেড়ে জামায়াতে যোগ দিয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানা যায় নি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com