শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ডোমারে ৪৭৮পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মা ও ছেলে আটক

আলমগীর হোসেন, ডোমার(নীলফামারী)প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ২৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডোমারে ৪৭৮পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মা ও ছেলে আটক
৫২

নীলফামারীর ডোমারে বিক্রয় নিষিদ্ধ প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের  ৪৭৮পিস ভারতীয় ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মা ও ছেলেকে আটক করেছে ডোমার থানা পুলিশ।

মঙ্গলবার (২সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানার এসআই শৈলেন চন্দ্র দেব,মানিকুল ইসলাম,এএসআই অজিত কুমার সরকারসহ সঙ্গীয় ফোর্স উপজেলার পশ্চিম চিকনমাটি জুম্মাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।অভিযানকালে নিজ বসতবাড়ীতে মিনারা বেগম(৫৬) ও তার ছেলে জনি ইসলামকে(২৫) ৪৭৮পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করেন। মিনারা বেগম ওই এলাকার সাকিদুল ইসলামের স্ত্রী। উক্ত দিনেই অভিযানিক পুলিশ কর্মকর্তা শৈলেন চন্দ্র দেব বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করেন।

ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আরিফুল ইসলাম মাদক ব্যবসায়ী মা ও ছেলেকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,বিকালে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com