আলমগীর হোসেন,ডোমার(নীলফামারী)প্রতিনিধি : | শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ১১৬ বার পঠিত | পড়ুন মিনিটে
নীলফামারী জেলা বিএনপি’র অধীনে ডোমার উপজেলা,পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহষ্পতিবার রাতে জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল স্বাক্ষরিত দলীয় প্যাডে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এবিষয়ে নীলফামারী জেলা বিএনপি’র সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল বলেন, জেলা বিএনপি’র অধীনে সকল উপজেলা, পৌর,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি বিলুপ্ত করা হয়েছে। আগামীতে বিএনপি’র উপজেলা, পৌর,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ইউনিটগুলো কর্মীবান্ধব করে ঢেলে সাজানো হবে। ত্যাগীরা মুল্যায়িত হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com