এ.কে.এম.মোহাম্মদ আলী, ভ্রাম্যমান প্রতিনিধি,হোসেনপুর | বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ১৫৬ বার পঠিত | পড়ুন মিনিটে
ডক্টরস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জাতীয় অর্থপেডিক হাসপাতালের পরিচালক ডা: আবুল কেনানকে হোসেনপুরে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে সংবর্ধনা অনুষ্টান শেষে এক মতবিনিময় সভা হোসেনপুর উপজেলা সাস্থ্য কমপ্লেক্লের ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর হাসান জিকোর সভাপতিত্বে ও ডাঃ মীরনুর উস সাদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ আবুল কেনান, বিশেষ অতিথি ছিলেন, ডাঃ মোঃ মজিবুর রহমান, ডাঃ এস.কে.এম. নাজমুল হাসান, ডাঃ মোঃ নুরুজ্জামান, ডাঃ মোঃ একরাম আহসান জুয়েল, ডাঃ মোঃ আতিকুল ইসলাম, ডাঃ আজাহারুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ অভিজিৎ শর্মা, হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি নাহিদ ইভা, সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ, হোসেনপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.কে.এম.মোহাম্মদ আলী,সাংবাদিক তপন কুমার সরকার সহ জেলা ও উপজেলার ডাক্তার, সাংবাদিক ও ড্যাবের নেতাসহ গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ডাঃ আবুল কেনান কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের গড়বিওদিয়া গ্রামের মরহুম হাবিবুলাহ মুস্নির ছোট ছেলে। তিনি কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে আসছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com