শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ড্যাব কেন্দ্রীয় কমিটিতে রাজশাহীর তিনজন খ্যাতিমান চিকিৎসক

রাজশাহী প্রতিনিধি   |   বুধবার, ২৯ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ড্যাব কেন্দ্রীয় কমিটিতে রাজশাহীর তিনজন খ্যাতিমান চিকিৎসক

জাতীয়তাবাদী পেশাজীবীদের শীর্ষ সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে রাজশাহীর তিন কৃতি চিকিৎসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন। তারা হলেন — ডাঃ মোঃ ওয়াসিম হোসেন উপদেষ্টা, ডাঃ মোঃ মোফাখখারুল ইসলাম সহ-সভাপতি এবং ডাঃ মোঃ মনোয়ার তারিক সাবু সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। এ উপলক্ষে নবনির্বাচিত নেতৃবৃন্দসহ ড্যাব কেন্দ্রীয় কমিটির সকল নেতাদের প্রতি প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব), আঞ্চলিক জেলা কমিটি, রাজশাহী। অভিনন্দন বার্তায় স্বাক্ষর করেন —এম-ট্যাব আঞ্চলিক জেলা কমিটি, রাজশাহী’র সভাপতি মোঃ জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা এবং সাংগঠনিক সম্পাদক মোঃ মিনহাজুল ইসলাম। তারা নবনির্বাচিত চিকিৎসক নেতৃবৃন্দের সাফল্যমণ্ডিত মেয়াদ কামনা করেন এবং জাতীয়তাবাদী চিকিৎসক আন্দোলন আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com