শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

“ড্রিমস অব বাংলাদেশ” NASA ফাইনালিস্ট দল মিশিগানে সংবর্ধিত

কামরুজ্জামান হেলাল   |   বুধবার, ০৯ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৪০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

“ড্রিমস অব বাংলাদেশ” NASA ফাইনালিস্ট দল মিশিগানে সংবর্ধিত
৭৬

রোববার যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির দেশি কুজিনে “ড্রিমস অব বাংলাদেশ” NASA ফাইনালিস্ট দলের সৌজন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (বাম) সংবর্ধনা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করে। “ড্রিমস অব বাংলাদেশ” নামক ব্যতিক্রমী ছাত্র দলটি NASA Human Exploration Rover Challenge 2025-এর ফাইনালিস্ট হিসেবে অংশগ্রহণ করছে এবং বিশ্বব্যাপী ৭,৮০০ টিরও বেশি দলের মধ্য থেকে নির্বাচিত হয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের দলটি ৭২টি ফাইনালিস্ট দলের মধ্যে একটি হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। তারা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে NASA-এর ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যেটি অনুষ্ঠিত হবে ১০–১২ এপ্রিল, ২০২৫, U.S. Space & Rocket Center, Huntsville, Alabama-তে, NASA’s Marshall Space Flight Center-এর আয়োজনে।

মিশিগান ইভেন্টে, দলটি তাদের উদ্ভাবনী প্রোটোটাইপ রোভার প্রদর্শন করে, যা চাঁদ ও মঙ্গলগ্রহের কঠিন ও পাথুরে ভূখণ্ডে চলাচলের জন্য ডিজাইন করা হয়েছে। তাদের দূরদৃষ্টিসম্পন্ন ডিজাইন ও কারিগরি দক্ষতা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং বাংলাদেশি তরুণদের অসাধারণ সম্ভাবনার প্রমাণ উপস্থাপন করে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে স্টেট রিপ্রেজেন্টেটিভ মাইক ম্যাকফল গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদের সার্টিফিকেট অব রিকগনিশন প্রদান করেন সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “আপনারা শুধু বাংলাদেশ নয় বিশ্ব মহাকাশ গবেষণার ভবিষ্যৎকেই প্রতিনিধিত্ব করছেন।”

অনুষ্ঠানটি বামের সভাপতি জাবেদ চৌধুরী-র সভাপতিত্বে এবং তাহমিদ হাসান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান বামের বোর্ড অব ট্রাস্টিজ সদস্য মতিন চৌধুরী, উপদেষ্টা আমিনুর রশিদ চৌধুরী, লুৎফর বারী নিয়ন, আহাদ আহমেদ, সুমন কবির, সহ সভাপতি সৈয়দ মতিউর রহমান শিমু, আলী আহমেদ ফারিশ, কোষাধ্যক্ষ জসিম চৌধুরী, কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ আমিনুর রহমান, চট্রগ্রাম এলামনাই এসোসিয়েশন অব মিশিগানের কোষাধ্যক্ষ মোহাম্মদ আফতাব ও বাপ্পী চৌধুরী প্রমুখ।

“ড্রিমস অব বাংলাদেশ” দলের সম্মানিত সদস্যরা হলেন মাহাদির ইসলাম স্টুডেন্ট টিম লিডার, মো. মঈন উদ্দিন কোচ, আন নাফেউ, আর্কপ্রতীক আচার্য্য, হাসিন ইসরাক চৌধুরী তাহা, মারজিয়া আফিফা পৃথিবী, রুবাইয়াত এইচ রহমান, সামিম আহনাফ তাহমিদ, মো. ইয়াসিন আরাফাত, আয়েশা জাহরা সাফা, মো. রিফাত হোসেন, ফাতেমা জাহান সিফা এবং আবদুল্লাহ আল জুনায়েদ। এই সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে শুধু শিক্ষার্থীদের সাফল্যই নয়, বরং মিশিগানের বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির ঐক্য, গর্ব ও অকুণ্ঠ সমর্থনের প্রতিফলন ঘটেছে। “ড্রিমস অব বাংলাদেশ” দলটি NASA-এর ফাইনাল চ্যালেঞ্জে অংশ নিতে যাচ্ছে, আর তাদের সঙ্গে রয়েছে একটি জাতির স্বপ্ন ও অনুপ্রেরণা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com