মোঃ শাফায়াত হোসেন (সিয়াম)।। | শনিবার, ২৬ জুলাই ২০২৫ | প্রিন্ট | ১৪২ বার পঠিত | পড়ুন মিনিটে
ওয়াই মুভস্ প্রজেক্টের অধীনে ইয়েস বাংলাদেশের সাংগঠনিক উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) রাজধানীর আদাবরে অবস্থিত ইএসডিও কনফারেন্স রুমে ওয়াই মুভস্ প্রজেক্টের আওতায় ইয়েস বাংলাদেশের আয়োজনে দিনব্যাপী সাংগঠনিক উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংগঠনিক উন্নয়নমূলক সভায় অংশগ্রহণ করেন ইয়েস বাংলাদেশের নির্বাহী কমিটি, ম্যানেজমেন্ট কমিটি এবং জেলা কমিটির সদস্যরা। এসময় সভার উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরা হয় এবং সংগঠনের কাঠামো, বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং অগ্রগতির পথ নকশা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও বর্তমান নীতিমালাগুলো পর্যালোচনা করে সংশোধনের প্রয়োজনীয় দিকগুলো চিহ্নিত করা হয়। এসময় সংগঠনের সাংগঠনিক অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং তা উত্তরণের কৌশল নিয়ে বিশ্লেষণ করা হয়।
এছাড়াও নতুন নেতৃত্ব তৈরি, কাঠামো শক্তিশালীকরণ এবং দায়িত্ব সঠিকভাবে পালন করার মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার উপায় নিয়ে সদস্যরা মতবিনিময় করেন। এসময় প্রত্যেক সদস্যের ভূমিকা ও দায়িত্বকে স্পষ্টভাবে ব্যাখ্যা করার পাশাপাশি দলীয় কাজের মাধ্যমে গভর্নেন্স, টেকসই উন্নয়ন এবং বহিঃ যোগাযোগ সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। দলভিত্তিক আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা উক্ত বিষয়গুলোর বাস্তব প্রেক্ষাপট, চাহিদা ও করণীয় নিয়ে মত প্রকাশ করেন। ইয়েস বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, ইয়েস বাংলাদেশ এর সকল কমিটির সদস্যদের মধ্যে আন্তঃসম্পর্ক জোরদার, দায়িত্ববোধ বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনায় স্পষ্টতা আনার পাশাপাশি সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর করার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উক্ত সাংগঠনিক সভা ভুমিকা রাখবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com