শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঢাকায় মুরাদনগর আরএমজি প্রফেশনালস-এর আত্মপ্রকাশ

  |   রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকায় মুরাদনগর আরএমজি প্রফেশনালস-এর আত্মপ্রকাশ
৯৯

রাজধানীর গুলশান নর্থ ক্লাব লিমিটেডে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে মুরাদনগর আরএমজি প্রফেশনালস (MRP)। তৈরি পোশাক খাতের শীর্ষ ব্যক্তিত্ব, উদ্যোক্তা ও পেশাজীবীদের অংশগ্রহণে এ সংগঠন আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে. এম. মোজিবুল হক, প্রধান উপদেষ্টা, MRP এবং চেয়ারম্যান, শাহ গ্রুপ ও টিএএস গ্রুপ। তিনি বলেন, বৈশ্বিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে আরও প্রতিযোগিতামূলক করতে হলে সম্মিলিত প্রচেষ্টা, দক্ষতা উন্নয়ন ও নেটওয়ার্কিং জরুরি।

প্রায় ১১০ জন সদস্য ও অতিথি অনুষ্ঠানে যোগ দেন। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন—অনারারি কনসাল কাজী শাহ মুজাক্কের আহমাদুল হক, যুগ্ম সচিব মো. মনিরুল আলম, যুগ্ম সচিব ও পরিচালক খন্দকার নুরুল হক, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল হকসহ আরএমজি ও ব্যাংকিং খাতের প্রতিনিধিরা।

সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যরা জানান, MRP শুধু মুরাদনগরের পেশাজীবীদের জন্য নয়; বরং জাতীয় পর্যায়েও তৈরি পোশাক খাতের উন্নয়নে অবদান রাখবে।

অনুষ্ঠান পরিচালনা করেন মো. আরিফুল ইসলাম। কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজন শেষ হয় মো. বরকত উল্লাহ-র সমাপনী বক্তব্য ও নেটওয়ার্কিং ডিনারের মাধ্যমে।

মুরাদনগর আরএমজি প্রফেশনালস (MRP)-এর লক্ষ্য হলো মুরাদনগরের উদ্যোক্তা ও পেশাজীবীদের একত্রিত করে দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং বাংলাদেশের আরএমজি খাতকে বৈশ্বিক অঙ্গনে আরও শক্তিশালী করে তোলা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com