| সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | ১০০ বার পঠিত | পড়ুন মিনিটে
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকা কলেজের কেন্দ্রীয় মাঠে ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস এ কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক আনোয়ার মাহমুদ। আরো উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান এবং সদস্য সচিব মিল্লাত হোসেন সহ যুগ্ম আহ্বায়ক ও সদস্য বৃন্দ। উদ্বোধনী বক্তব্যে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ছাত্র রাজনীতির যে গুণগত পরিবর্তন দরকার তারই ধারাবাহিকতা সূচিত হয়েছে এই কাজ। ছাত্র রাজনীতির যে গুনগত পরিবর্তন ‘রক্তদান কর্মসূচি’ তার মধ্যে একটি অন্যতম কাজ।
ছাত্রদলের এমন মহৎ কাজের জন্য আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।” অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি একটি মহৎ কাজ, ছাত্রদলের কর্মীরা যারা এমন কাজ হাতে নিয়েছো অবশ্য এটি প্রশংসার দাবি রাখে। বিগত সময়ে ছাত্রলীগ রক্ত নিতো আর তোমরা (ছাত্রদল) রক্ত দিচ্ছো এটাই ব্যতিক্রম। সেই সাথে ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ সকল কর্মীরা যারা এ কাজে যুক্ত হয়েছো সকলে কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়াও ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান বলেন, স্যারেরা যে ভালোবাসা ও স্নেহ দিয়েছে তা অব্যাহত থাকুক। আমরা চাই আগামীতে আরও যতো ছাত্রবান্ধব কর্মসূচি আছে সেগুলো নিয়ে হাজির হবো।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com