শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঢাকা বিভাগ কল্যাণ সংঘ মিশিগান এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   বুধবার, ২৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকা বিভাগ কল্যাণ সংঘ মিশিগান  এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

রবিবার যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের রচেস্টার মিউনিসিপাল পার্কে অনুষ্ঠিত হলো ঢাকা বিভাগ কল্যাণ সংঘের বার্ষিক বনভোজন ২০২৫। বনভোজনের বিশেষ আকর্ষণ ছিলো বিভিন্ন ধরনের দেশীয় খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান র্র্যাফেল ড্র এবং মধ্যাহ্ন ভোজ। দেবাশীষ দাস এর সভাপত্বিতে এবং সাধারণ সম্পাদক মাহাবুব রাব্বি খান এর পরিচালনায় বনভোজন এর অনুষ্ঠানটি পরিপূর্নতা পাই, আয়োজকরা জানান বনভোজনের মুল পতিপাদ্য বিষয় বাংলাদেশের সংস্কৃতি উর্বর ইতিহাস বিদেশে বেড়ে উঠা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। সকলে আনন্দঘন পরিবেশে উপভোগ করেন সাংস্কৃতিক পর্ব, সংগীত পরিবেশন করেন আমজান হোসেন, আসমা আখতার শান্তা ও কাফি খান।

সব শেষে খেলাধুলা ও লটারিতে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। ঢাকা বিভাগ কল্যাণ সংঘের বার্ষিক বনভোজনে অতিথি হিসেবে উপস্তিত ছিলেন হ্যামট্রামিক সিটির কাউন্সিলর প্রার্থী নাইম চৌধুরী, শাব্বির খান, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস তালুকদার, মিনহাজ রাসেল চৌধুরী, টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা সহ উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উক্ত বনভোজনটি সফল করতে সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ পিন্টু, তানভির কুরেশী মনির, ডি এম শুভ, হারুনুর রশিদ, ঝিলন তালুকদার, বেলায়েত হোসেন সজল, মোহাম্মদ রাজিব, রুমি খান, মারুক হোসেন, নাজমুল হোসেন অনু এবং ইয়াসিন আল হাবিব। আনুষ্ঠানে আগেতো সকলকে এবং বনভোজনকে সফল করতে যারা সহযোগিতা এবং স্পন্সর করেছেন ঢাকা বিভাগ কল্যাণ সংঘের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com