শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঢাবির সিরাত পাঠ প্রতিযোগীতায় ইবি’র ইহসান তৃতীয়

মনিরুজ্জামান তুহিন ইসলামী   |   শনিবার, ১৯ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ২১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাবির সিরাত পাঠ প্রতিযোগীতায় ইবি’র ইহসান তৃতীয়
১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দাওয়া সার্কেল কর্তৃক আয়োজিত সিরাত পাঠ প্রতিযোগিতায় ৩য় স্থান অধিকার করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল- কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ ইহসান ভূইয়া। শুক্রবার (১৮ এপ্রিল) সমাজিক যোগাযোগ মাধ্যমে ঢাবি দাওয়া সার্কেলের প্রকাশিত একটি পোস্টে এই তথ্যটি জানানো হয়। এ প্রতিযোগিতায় ১ম হোন ঢাবির সাবিহা সুলতানা নাঈমা, ২য় হোন হোসনে আরা শিমুল এবং ৩য় স্থান লাভ করেন ইবির আল কুরআন বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইহসান আবদুল্লাহ ভূইয়া।

ইসহান আবদুল্লাহ ভূইয়া তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, “একাডেমিক অনেক ব্যস্ততা থাকা সত্ত্বেও, আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ রচিত নবিয়ে রহমত সিরাতগ্রন্থটি প্রতিযোগিতার বই হিসেবে নির্বাচিত হওয়ায় মূলত এতে অংশগ্রহণে উৎসাহিত হই। আশা ছিলো প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী সম্পর্কে একটি ভালো ধারণা অর্জন করব। আলহামদুলিল্লাহ, প্রচেষ্টা ব্যর্থ হয়নি। তিনি আরও বলেন, ঢাবির দাওয়াহ সার্কেল বিভিন্ন ইসলামী জ্ঞানমূলক প্রতিযোগিতা, সভা-সেমিনার, ওয়েবিনারসহ নানা কার্যক্রম পরিচালনা করে।

আমি মনে করি, ইসলামী বিশ্ববিদ্যালয়েও এই ধরণের সংগঠন থাকা অত্যন্ত প্রয়োজন। বিশেষত, নানামুখী উদ্যোগের মাধ্যমে ইসলামের সৌন্দর্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এই ধরণের সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একদল উদ্যমী শিক্ষার্থীর ঐকান্তিক প্রচেষ্টা ও প্রশাসনের সর্বাত্মক সহযোগিতায় অচিরেই ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি দাওয়াহ সার্কেল প্রতিষ্ঠিত হবে বলে আমি আশা রাখি।” উল্লেখ্য ১ম পুরস্কার ১৬০০০টাকা সহ ৪০০০ টাকা সমমূল্যের বই ও ক্রেস্ট,২য় পুরস্কার ১২০০০ টাকাসহ ৪০০০ টাকা সমমূল্যের বই ও ক্রেস্ট, ৩য় পুরস্কার ৯০০০ টাকাসহ ৩০০০ টাকার সমমূল্যের বই ও ক্রেস্ট। সর্বমোট ১৫০ জন বিজয়ীকে লক্ষাধিক টাকার পুরষ্কার দেয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com