শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তরুণ কলাম লেখক ফোরাম কুবি শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন

কুবি প্রতিনিধি   |   বুধবার, ২২ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ১৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তরুণ কলাম লেখক ফোরাম কুবি শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন
৩৭

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের জন্য পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন সম্পন্ন হয়েছে৷। সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মোট ১৭ (সতেরো) জনকে মনোনীত করা হয়েছে৷ আজ বুধবার (২২ অক্টোবর, ২০২৫ খ্রি.) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান এবং সাধারণ সম্পাদক আবদুর রহিম কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কার্যবর্ষের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। গত ১৩ অক্টোবর, ২০২৫ খ্রি. তারিখে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ২০২৫-২৬ কার্যবর্ষের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে৷ সংগঠনটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আল মাসুম হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মোঃ সাইদুল হাসান। বিজ্ঞপ্তিতে ০৭ (সাত) কার্যদিবসের ভিতরে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশনা দেওয়া হয়।

সেই নির্দেশনা অনুসারে নব-মনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদক ৭ (সাত) কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় দপ্তর সেল, কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় সাধারন সম্পাদক এবং শাখার উপদেষ্টা পর্ষদে জমা দেন, যা কেন্দ্রের অনুমোদন সাপেক্ষে আজ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন ইসরাত জাহান সুমাইয়া। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন ইয়াছিন ইবনে ফিরোজ। একইসাথে সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে যথাক্রমে মনোনীত হয়েছেন মো. তাহমিদ ও মো ফারহা খানম। এছাড়া অন্যান্য পদে মনোনীত হয়েছেন সহ সাংগঠনিক সম্পাদক- তামিম মিয়া, অর্থ সম্পাদক আছমা আক্তার, উপ-দপ্তর সম্পাদক উর্মি আক্তার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- নাজাফ উদ্দিন ইমন, প্রচার সম্পাদক মোঃ মারুফুর রহমান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক – তাসনিম সুরাইয়া তাহসিন, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক- সাইমা আক্তার, সম্পাদকীয় পর্ষদে যথাক্রমে মাফরোহা তাসনিম ও মোঃ রায়হানুল বারী রাসেল এবং কার্যনির্বাহী সদস্য জান্নাতুল ফেরদৌস শিফা এবং নাজমুন নাহার।

‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। সংগঠনটির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৪-২৫ কার্যবর্ষের সভাপতির দায়িত্ব পালন করেন মোহাম্মদ রাজীব এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন আল মাসুম হোসেন। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। বর্তমানে দেশের ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজ ও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com