শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তরুণ প্রজন্মের ভাবনায় আগামীর বাংলাদেশ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলা প্রতিনিধি:   |   শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তরুণ প্রজন্মের ভাবনায় আগামীর বাংলাদেশ ও  নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
৬১

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ‘তরুণ প্রজন্মের ভাবনায় আগামীর বাংলাদেশ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা ৭ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১১টায় নগরীর মোমিন রোড চেরাগী পাহাড়স্থ বৈঠকখানা কমিউনিট হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের যুগ্ম সম্পাদক আবছার উদ্দিন অলি’র পরিচালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, সিনিয়র সাংবাদিক কামাল পারভেজ, প্রাবন্ধিক ও লেখক নেছার আহমেদ খান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ফেরদৌস খান, নারী নেত্রী সালমা বেগম, সাংবাদিক রোজি চৌধুরী, সংগীত শিল্পী মঞ্জুরুল আলম, সংগঠক মোঃ ইমরান, শিল্পী অচিন্ত্য কুমার দাশ, ফটো সাংবাদিক সমীরন পাল প্রমুখ।

বক্তারা বলেন, তরুণরা এমন নেতৃত্ব চায়, যারা মাঠে ময়দানে সবসময় সক্রিয়, দুর্নীতিমুক্ত এবং দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাবে। কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন, বেকারত্ব হ্রাস, প্রযুক্তিভিত্তিক শিক্ষা এবং স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন, সুশাসন ও বাকস্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, আইনের শাসন এবং ন্যায়বিচার নিশ্চিতকরণ করবে আগামী নির্বাচনে নেতৃত্ব দানকারী তরুণরা। সেই সাথে স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করায় হবে নতুন সরকারের প্রথম চ্যালেঞ্জ। বক্তারা আরো বলেন, মোট জনসংখ্যার একটি বড় অংশ ৩৫ বছরের নিচে। এই তরুণ জনগোষ্ঠী শুধু ভোটের হিসাব নয়, তারা দেশের উৎপাদনশীল শক্তি, শ্রমবাজার এবং ভবিষ্যৎ নেতৃত্বের ভিত্তি। আলোচনা সভায় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com