শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তাড়াইলে নার্সদের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ 

মুকুট রঞ্জন দাস:   |   রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাড়াইলে নার্সদের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ 

কিশোরগঞ্জের তাড়াইলে নার্সদের একদফা দাবীতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে।

জানা গেছে,নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটুক্তি করায় মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরসহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করার এক দফা দাবিতে উক্ত অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রোববার ১৫সেপ্টেম্বর’২০২৪ বেলা ১১টায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

৫০শয্যাবিশিষ্ট তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্সগন এ কর্মসূচি পালন করেন। ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স আদিব মাহমুদ টিপু, ইয়াসিন মিয়া, তরিকুল ইসলাম, হিমা আকতার,কাকলী আকতার, সোহরাব হোসেন, নার্সিং সুপারভাইজার বিলকিস বেগম ও নার্সিং ইনচার্জ আফরিনা বেগম সহ অনেকে।

বক্তারা বলেন, এক দফা দাবিতে ১৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাড়াইলে মানববন্ধন পালিত হয়। কিন্তু দাবি বাস্তবায়ন না হওয়ায় আজ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ পালিত হয়। আমাদের দাবি বাস্তবায়ন না হলে আগামীতে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি পালন করা হবে।

বক্তারা, জরুরিভাবে নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটুক্তি করায় মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর সহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করার দাবি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com