শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তাড়াইলে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান

প্রতিনিধি, তাড়াইল(কিশোরগঞ্জ)   |   সোমবার, ২১ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাড়াইলে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান
২১

কিশোরগঞ্জের তাড়াইলে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম (এস‌ইডিপি) কর্তৃক ২০২২-২৩ বর্ষে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার এবং উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ। ২১ জুলাই (সোমবার) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে হাজী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কুতুব উদ্দিন আহমেদের উপস্থাপনায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসানুল জাহিদের তত্বাবধানে অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শামছুন্নাহার মাকসুদা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী শিক্ষা অফিসার আবুল কাশেম, সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার রিফাত শারমিন।

অন্যান্যদের মধ্যে মঞ্চে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিগদাইড় মডেল হাই স্কুলের সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাইদূজ্জানান মোস্তফা, আক্তার – আছেফা মেমোরিয়াল ট্রাস্ট এর সম্পাদক সামির হোসেন সাকি,সাংবাদিক রবীন্দ্র সরকার, শিক্ষক সমিতির সভাপতি ও দিগদসইড় মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম,হাজী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামসহ ১০ টি শিক্ষা প্রতিষ্টানের পরিচালনা কমিটির সভাপতি, স্থানীয় গণমাধ্যম কর্মী ছাড়াও কলেজ,উপজেলার নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দাখিল ও আলিম মাদ্রাসার প্রধান শিক্ষক,ছাত্রছাত্রী অভিভাবকগণ, শিক্ষানুরাগী, সহ বিভিন্ন শ্রেনী- পেশার সূধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে শিক্ষার্থীদের সন্মাননা ক্রেষ্ট এবং সনদ প্রদান করেন অতিথিবৃন্দ। বক্তগন মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে সকল অংশিজনদের সমন্বয়ে ভূমিকার পাশা চলমান ছাত্র -ছাত্রীদের উপবৃত্তি প্রদানে জঠিলতা নিরসনে সংশ্লিষ্ট বিভাগের সুদৃষ্টি দেয়ার দাবি ও জানান। এসময় অতিথিগণ তাদের বক্তব্যে নিজেদের অভিজ্ঞতা থেকে শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন। বক্তব্য শেষে শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com