শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তারুণ্যের উৎসব আয়োজনের নিমিত্ত্বে চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)র প্রশিক্ষণ কর্মশালা 

বদিউজ্জামান রাজাবাবু  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :   |   রবিবার, ২৭ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ১৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তারুণ্যের উৎসব আয়োজনের নিমিত্ত্বে চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)র প্রশিক্ষণ কর্মশালা 
৪৫

চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব আয়োজনের নিমিত্ত্বে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) আয়োজনে সেচের পানির অপর্যাপ্ততা এলাকায় শস্য বিন্যাস এর মাধ্যমে ও AWD পদ্ধতিতে সেচ প্রদান করে পানি সাশ্রয়ে উদ্বুদ্ধ করণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ জুলাই) সকাল ১০ টায় জেলার নাচোল উপজেলার বিএমডিএ প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এই কর্মশালায় সেচের পানির অপর্যাপ্ততা এলাকায় শস্য বিন্যাস এর মাধ্যমে ও AWD পদ্ধতিতে সেচ প্রদান করে পানি সাশ্রয়করণ উদ্বুদ্ধকরণ, কর্তৃপক্ষের চলমান প্রকল্পের কার্যক্রম সম্পর্কে সাম্যক ধারনা ও ভূ-উপরিস্থ পানির সঠিক ব্যবহার নিশ্চিত করা ও আর্থসামাজিক উন্নয়নে বিএমডিএ’র ভূমিকা শীর্ষক আলোচনা হয়।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)র রাজশাহী প্রধান কার্যালয়ের  প্রকৌশল, গবেষণা ও প্রশিক্ষণ শাখার তত্ত্বাবধায়ক মোঃ জিন্নুরাইন খান, বিএমডিএ চাঁপাইনবাবগঞ্জ রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মোঃ আল মামুনুর রশীদ, বিএমডিএ, নাচোল জোনের সহকারী প্রকৌশলী মোঃ রেজাউল করিম, পরিদর্শক মোঃ ইউসুফ আলী, মনিটরিং অফিসার মোঃ আশরাফুল ইসলামসহ অনেকে।

জিল্লুরাইন খান তার বক্তব্যে বলেন “কৃষি উদোক্তাই আগামীর সফল মানুষ” এই শ্লোগানে তরুন প্রজন্যে লিডারশীপ ও উদ্ভাবনী মেধা দিয়ে কৃষিকে এগিয়ে যেতে হবে।

প্রশিক্ষণ শেষে সকল প্রশিক্ষণার্থীগণের প্রত্যেককে ১টি ফলদ গাছ ও ১টি AWD পাইপ প্রদান করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com