মাকসুদ আল নাজির | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | ৫৮ বার পঠিত | পড়ুন মিনিটে
আজ (২২ জানুয়ারি) টাংগাইল সার্কিট হাউজে তারুণ্য উৎসব ২০২৫ উপলক্ষে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ ” বিষয়ক কর্মশালা আয়োজিত হয়েছে। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন টাংগাইলের জেলা প্রশাসক শরিফা হক।টাংগাইলের সব উপজেলা যথা টাংগাইল সদর, ঘাটাইল, বাসাইল,নাগরপুর, দেলদুয়ার, কালিহাতি এবং টাংগাইল পৌরসভার একটি দল। সব মিলিয়ে ১৩ টি দল অংশগ্রহণ করে।তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিষয়ে নানান উপজেলার শিক্ষার্থীরা নানান বিষয় উপস্থাপন করেন।তাদের মেন্টর হিসেবে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা।
ছাত্র প্রতিনিধিদের মধ্যে মনিরুল ইসলাম,আবু আহমেদ শেরশাহ, আল আমিন,ফাহাদুল ইসলাম,নবাব আলী,মাকসুদ আল নাজির, মাহতাব মাহি, সিয়াম, ফরাস, ফাতেমা রহমান বিথী উপস্থিত ছিলেন। তারা ভাগ হয়ে ১৩ টি দলের মেন্টরের ভূমিকা পালন করেন।বিভিন্ন উপজেলার শিক্ষকরাও তাদের ছাত্র ছাত্রীদের জন্য উপস্থিত ছিলেন।শিক্ষার্থীদের উপস্থাপন শেষে পুরস্কার বিতরণ করেন সম্মানিত জেলা প্রসাসক শরিফা হক।এর মধ্যে দিয়েই শেষ হয় এই কর্মশালা।এইরকম উদ্যোগ সামনেও নেওয়া হবে এই প্রত্যাশা সবার।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com