নাজমুল হাসান | বুধবার, ১৬ জুলাই ২০২৫ | প্রিন্ট | ৪৪ বার পঠিত | পড়ুন মিনিটে
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রেজবিউল আহসান মুন্সী বলেন, “আমার নেতা তারেক রহমান বাংলাদেশের অবিসংবাদিত নেতা এবং এই বাংলাদেশের গণতন্ত্র রক্ষার একজন মহানায়ক। তারেক রহমানের মতো নেতা বাংলাদেশে না থাকলে, বাংলাদেশ একটি নেতাহীন রাষ্ট্রে পরিণত হতো। আমার নেতা তারেক রহমানকে নিয়ে যে অপপ্রচার চালিয়েছে, আমি তার তীব্র নিন্দা জানাই৷ বুধবার (১৬ জুলাই) বিকালে দেবিদ্বার উপজেলার ‘রুবেক চত্ত্বরে’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একটি গুপ্ত সংগঠন কর্তৃক মিথ্যাচার, অপপ্রচার, অবমাননাকর বক্তব্য ও মব সৃষ্টির অপচেষ্টার অভিযোগ তুলে দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপি’র বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
এসময় ব্যারিষ্টার রেজবিউল আরো বলেন, “আমাদের নেতা তারেক রহমান যখন আমাদেরকে বলেছিলেন, একটি অদৃশ্য শক্তির সাথে আমাদের যুদ্ধ করতে হতে পারে। আমরা তখন নেতার সেই ইঙ্গিত বুঝি নি। কিছু বামপন্থি ইসলামী দল ও একটি নবগঠিত শিশুদল বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার করছে। তারা ২৪ কে ব্যার্থ করার চেষ্টা করছে। তারা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সামনে এনে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, এসব ষড়যন্ত্র জনগণ আর খাচ্ছে না। তিনি আরো বলেন, বিএনপি ও জিয়া পরিবার কখনো বাংলাদেশের স্বার্থে আপোষ করে নি। কুচক্রী মহলগুলো তারেক রহমানের জনপ্রিয়তা দেখে তারা জ্বলছে। আমি হলফ করে বলতে পারি, দেবিদ্বার উপজেলায় এই শিশু দলের নবগঠিত কমিটিতে কমপক্ষে ৫ জন সক্রিয় আওয়ামীলীগের কর্মী রয়েছে। তিনি বলেন, আমার বাবা দেবিদ্বারের চারবারের অপরাজিত সংসদ সদস্য।
দেবিদ্বারে যতো উন্নয়ন হয়েছে, সব আমার বাবা আলহাজ্ব মনজুরুল আহসান মুন্সির হাত ধরে। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহকে ইঙ্গিত করে বিএনপির এই নেতা বলেন, আপনি যে রাস্তা দিয়ে বাড়িতে যান, যে হাই স্কুলে আপনি পড়াশুনা করেছেন সবগুলোই আলহাজ্ব মনজুরুল আহসান মুন্সির তৈরী করা। তাই যারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তাদেরকে বলবো আপনার আরেকটু ভালোভাবে ইতিহাস নিয়ে পড়াশুনা করবেন। তারপর আপনাদের বক্তব্য গুলো দিবেন। কেননা আমরা বাংলাদেশকে ধ্বংস করতে চাই না। সবশেষে ব্যারিষ্টার রেজবিউল বলেন, আমরা বাংলাদেশের স্বাধীনতার চেতনার পক্ষে শক্তি। আমি এই নবগঠিত দলকে বলতে চাই আপনাদের দলের নেত্রীরাও তো আপনাদের নেতাদের কাছে সুরক্ষিত নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি। তাই বিএনপি এবং তারেক রহমানের বিরুদ্ধে কথা বলার আগে একটু চিন্তা ভাবনা করবেন। বিএনপিকে চাইলেই তুরি মেরে উড়িয়ে দেওয়া যাবে না।
এর আগে, কুমিল্লা-৪ এর সাবেক সাংসদ ইঞ্জিঃ মঞ্জুরুল আহসান মুন্সী’র বাসভবন থেকে শুরু হয়ে দেবিদ্বার সদরে বিভিন্ন সড়কে প্রদক্ষিণ হয়ে বিক্ষোভ মিছিলটি রুবেল চত্বরে এসে সমাপ্ত হয়। এসময় নেতাকর্মীরা ‘দিল্লী গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’ সহ আরো বিভিন্ন স্লোগান তুলে। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির (প্রস্তাবিত) সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভুলু পাঠান, উপজেলা বিএনপির সহ সভাপতি প্রফেসর সুলতান কবির, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাহাজ উদ্দিন (সাজু), উপজেলা বিএনপির প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সরকার, দেবিদ্বার পৌর বিএনপির প্রস্তাবিত সভাপতি মো. নজরুল ইসলাম, প্রস্তাবিত সাধারণ সম্পাদক মো. হারুন মাষ্টার, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো। সালাউদ্দিন রুহুলসহ দেবিদ্বার উপজেলাও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com