চট্টগ্রাম ব্যুরো | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৯০ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের বিশাল নির্বাচনী সমাবেশকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক ও চকবাজার থানা ছাত্র দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আবদুল কাদেরের নেতৃত্বে চকবাজার-বাকলিয়া থানা ছাত্র দলের যৌথ উদ্যোগে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন নেতাকর্মীরা।
রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত দলের নির্বাচনী সমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন তারা।
এসময় চকবাজার থানা ছাত্র দলের যুগ্ম-আহবায়ক হামিদ হোসেন হামিদ, যুগ্ম-আহবায়ক আজিজুল হক, বাকলিয়া থানা ছাত্র দলের যুগ্ম-আহবায়ক মুহাম্মদ আবির, চকবাজার থানা ছাত্র দলের যুগ্ম-আহবায়ক মোরশেদ হাছান নয়ন, এ.কে.আল মিজান, সাগর ওসমান, শহিদুল ইসলাম শহিদ,আহসানুল করিম, মুহাম্মদ মোবারক, মুহাম্মদ আরাফাত, সায়মন, তৌহিদ, নাছির সহ চকবাজার ও বাকলিয়া থানা ছাত্র দলের বিভিন্ন ওয়ার্ড, ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com