শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তারেক রহমানের ২৫ তম( শিক্ষা) ও ৩১ তম দফা (পরিবেশ উন্নয়ন) বাস্তবায়নে কচুয়ায় ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের অনন্য উদ্যোগ

  |   রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তারেক রহমানের ২৫ তম( শিক্ষা) ও ৩১ তম দফা (পরিবেশ উন্নয়ন) বাস্তবায়নে কচুয়ায় ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের অনন্য উদ্যোগ
৩২

বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমের অংশ হিসাবে আজকে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান কচুয়ার আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খাতা-কলম, শিক্ষকদের জন্য ডায়েরি ও কলম বিতরণ করতে গিয়েছিলেন । সাথে সাথে প্রকৃতির ভারসাম্য রক্ষায় স্কুলে রোপণ করেছেন দৃষ্টিনন্দন জাকারান্ডা গাছ।

উক্ত প্রতিষ্ঠানের ৩৫০ জন শিক্ষার্থীর জন্য খাতা- কলম ও ১৮ জন শিক্ষকের জন্য নোটপ্যাড ও কলম উপহার দেন। এছড়াও প্রতিষ্ঠানে দৃষ্টিনন্দন বিদেশী ফুলগাছ জাকারান্ডা রোপণ করেন।

এই ব্যাপারে জানতে চাইলে ইঞ্জিনিয়ার হাবিব বলেন – “আমার নেতা জনাব তারেক রহমান বলেছেন- আপনারা জনগণের পাশে দাঁড়ান, জনগণের জন্য কাজ করুন; জনগণের মন জয় করুন। আমার নেতার আদেশ পালন করতে আমি স্কুলে স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষ রোপন কার্যক্রম হাতে নিয়েছি। আজকের ছোট্র বন্ধুরাই আগামী দিনের রাষ্ট্রনায়ক, সুতরাং তাদের শিক্ষার ব্যাপারে যত্নশীল হওয়া আমাদের জরুরী প্রয়োজন। আমি কচুয়াবাসীর কাছে থেকে পাশে থেকে আজীবন কাজ করতে চাই ।”

সেখানে তিনজন জাপানিজ ও উপস্থিত ছিলেন যারা জাপান থেকে এই শিক্ষা কার্যক্রম দেখতে উপস্থিত হয়েছিলেন।

আশরাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আলামিন শরিফ বলেন- “আমার দীর্ঘ বছরের শিক্ষকতায় অনেক মানুষকে দেখেছি শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ করতে, কিন্তু ওনার উদ্যোগটি ছিল ব্যতিক্রমধর্মী। ব্যতিক্রমধর্মী ইন্সপায়ারিং এমন উদ্যোগ আর দেখিনি। উনি শিক্ষিত মানুষ; শিক্ষার প্রতি ওনার উৎকর্ষতা আমাদের মুগ্ধ করেছে।ধ্বংসপ্রাপ্ত শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে ছাত্রছাত্রী ও শিক্ষকের ভূমিকা যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন রয়েছে- শিক্ষানুরাগী ও রাজনীতিবিদের। উনিএগিয়ে এসেছেন এই জন্যে ওনাকে ধন্যবাদ।আমরা দোয়া করি আল্লাহ যেন ওনার মনের বাসনা পূর্ণ করেন” ।

এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে সহায়তা প্রদান এবং কচুয়ার প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তার প্রতিশ্রুতি অনুযায়ী কচুয়ার শিক্ষা ও পরিবেশ উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।

এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন, যাতে কচুয়া আরও সমৃদ্ধ ও সবুজ হয়ে ওঠে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com