মুকুট রঞ্জন দাস তাড়াইল,কিশোরগঞ্জ | বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ২১৭ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের তাড়াইলে কমিউনিটি পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক সচেতনতা মূলক ভিডিও শো ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে-চলো যাই গ্রাম আদালতে’ উক্ত প্রতিপাদ্যকে ধারণ করে উপজেলার দিগদাইড় ইউনিয়ন পরিষদ চত্বরে কমিউনিটি পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক সচেতনতা মূলক ভিডিও শো ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় উপজেলার দিগদাইড় ইউনিয়ন পরিষদের সভাকক্ষে বাংলাদেশ গ্রাম আদালতের আয়োজনে সচেতনতামূলক প্রদর্শনী, উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলার দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন ভুঁইয়া সভাপতিত্বে ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর হাবিবুর রহমান ভুঁইয়ার সঞ্চালনায় প্রাথমিক, মাধ্যমিক ও এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে উন্মুক্ত প্রশ্নোত্তর ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে দিগদাইড় ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য এসময় উপস্থিত ছিলেন। ১০ জন প্রতিযোগির মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সভাপতি আশরাফ উদ্দিন ভুঁইয়া বলেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল সমাজ গঠনে গ্রাম আদালতের গুরুত্ব অপরিসীম। তাই আসুন গ্রাম আদালত সম্পর্কে নিজে সচেতন হই এবং অপরকে সচেতন করি। আগত শিক্ষার্থীরা জানান, এরকম অনুষ্ঠান থেকে আমরা অনেককিছু জানতে শিখতে পারছি।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com