শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তাড়াইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত; র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাড়াইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত; র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
৫৫

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে র‍্যালি, ভূমিকম্প বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে তাড়াইল উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, স্থানীয় স্বেচ্ছাসেবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি বিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান এবং নিরাপদ স্থানে সরে যাওয়ার কৌশল প্রদর্শন করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা বাস্তবসম্মত উপস্থাপনার মাধ্যমে উপস্থিতদের দুর্যোগ মোকাবেলার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় দুর্যোগ মোকাবেলায় সবাইকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। দুর্যোগের সময় সঠিক পরিকল্পনা, প্রশিক্ষণ ও সমন্বিত উদ্যোগ মানুষের জীবন ও সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার। তিনি বলেন, “দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে হলে আগে থেকেই সচেতনতা বৃদ্ধি এবং প্রস্তুতি গ্রহণ অত্যন্ত জরুরি। এ ধরনের মহড়া ও সচেতনতামূলক কর্মসূচি মানুষের মধ্যে দুর্যোগ মোকাবেলার সক্ষমতা বাড়াতে সহায়তা করে।”

এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পরিচালনা করেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com