মুকুট রঞ্জন দাস ,প্রতিনিধি,তাড়াইল (কিশোরগঞ্জ) : | শনিবার, ২৬ জুলাই ২০২৫ | প্রিন্ট | ১০৬ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের তাড়াইলে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে সারাদেশের মতো শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬জুলাই)সকাল ৯ টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুমে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় উক্ত শপথ পাঠ ও আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ পপি খাতুন। জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে শপথ পাঠের মাধ্যমে একটি উন্নত, মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার শপথ গ্রহণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, তাড়াইল থানা অফিসার ইনচার্জ সাব্বির রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমির হাবিবুর রহমান, ইসলামি আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা এনামুল হক, গণ অধিকার পরিষদ তাড়াইল উপজেলা শাখার সদস্য সচিব জাকিরুল ইসলাম বাকী সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ ও সংবাদকর্মীগণ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com