শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তাড়াইলে টাইফয়েড টিকাদান কর্মসূচি’র উদ্ভোধন

মুকুট রঞ্জন দাস ,তাড়াইল(কিশোরগঞ্জ)প্রতিনিধি   |   সোমবার, ১৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাড়াইলে টাইফয়েড টিকাদান কর্মসূচি’র উদ্ভোধন
১০

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বেলংকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ইউনিসেফ ও পাথ সংস্থার সহযোগিতায় ২য় দিনের এ কর্মসূচির উদ্বোধন করা হয়।এর আগে রবিবার (১২অক্টোবর) সার দেশের ন্যায় উপজেলা সদরের জামিয়াতুল আল-বিনাত মাদরাসায় টিকাদানের উদ্ভোধন করেন যৌথভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ পপি খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অতিশ দাস রাজীব। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ যা দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়ায়। শিশুদের সুরক্ষায় এ টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সবাইকে তাদের সন্তানদের টিকা নিতে উৎসাহিত হওয়ার আহ্বান জানান। ডাঃ অতীশ দাস রাজীব জানান,তাড়াইল উপজেলায় ৯মাস থেকে ১৫বছর বয়সী ৫৬ হাজার ১৫০ জন শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনা হবে। তিনি আরও বলেন এ টিকাদান কর্মসূচি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com