শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তাড়াইলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উদ্ভোধন শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ১৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাড়াইলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উদ্ভোধন শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
৪৩

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫” উদ্বোধন শেষে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতীশ দাস রাজীব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মোছাঃ পপি খাতুন এবং বিশেষ অতিথি ছিলেন,তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয়া রায়।

সভায় বক্তারা টাইফয়েড প্রতিরোধে গণটিকাদান কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে জনগণকে সচেতন করতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, সাংবাদিকরা মাঠপর্যায়ে কাজ করে জনগণের মাঝে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে অনন্য ভূমিকা রাখছেন।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫ এর মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টিকার আওতায় আনার লক্ষ্যে তাড়াইল উপজেলায় মোট ৫৬হাজার ১৫০জন শিশু উক্ত টিকা প্রদান করা হবে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com