তাড়াইল(কিশোরগঞ্জ) প্রতিনিধি: | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ৬৪ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের তাড়াইলে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪আগস্ট’২০২৫) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল,স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মশালা সঞ্চলনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবেল উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান,উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসানুল জাহিদ,উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক খান,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয়া রায়,উপজেলা যুব উন্নয়ন অফিসার সিদ্দিকুর রহমান,উপজেলা সমাজ সেবা অফিসার আল আমিন,উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হাসিফুর রহমান নাদিম,উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মেহেরুন্নেছা,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা তাইজুল ইসলাম,ফায়ার সার্ভিস প্রতিনিধি আতিকুল আলম,উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মুকুট রঞ্জন দাস, সিনিয়র সাংবাদিক রবীন্দ্র সরকার, উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তাগণ তামাক আইন এবং তামাকের কুফল সম্পর্কে আলোকপাত করেন। এর আগে তামাকের ক্ষতিকর দিকগুলো নিয়ে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।প্রশিক্ষণে তামাকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী ডেন্টাল সার্জন ডা.ফাহাদ হোসেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com