শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তাড়াইলে নতুন ইউএনও তানজিলা আখতারের যোগদান,প্রশাসনে নতুন প্রত্যাশার বাতাস

মুকুট রঞ্জন দাস, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি   |   সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাড়াইলে নতুন ইউএনও তানজিলা আখতারের যোগদান,প্রশাসনে নতুন প্রত্যাশার বাতাস
২৮

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তানজিলা আখতার। সোমবার(০৮ডিসেম্বর’২০২৫) তিনি আনুষ্ঠানিকভাবে তাড়াইলে যোগদান করেন। যোগদানের পর তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তানজিলা আখতার ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।তাড়াইল উপজেলায় যোগদানের আগে তিনি ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে রেভেনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি)হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তাজিলা আখতারের গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলায়। নতুন কর্মস্থলে যোগ দিয়ে ইউএনও তানজিলা আখতার বলেন,তাড়াইলবাসীর কল্যাণে প্রশাসনিক সেবাকে আরো গতিশীল ও জনবান্ধব করতে নিষ্ঠার সাথে কাজ করতে চাই। সরকারের সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে তাঁর দায়িত্ব গ্রহণকে ঘিরে নতুন প্রত্যাশার সঞ্চার হয়েছে। অনেকে আশা করছেন তাঁর নেতৃত্বে তাড়াইল উন্নয়ন, সেবা এবং শৃঙ্খলার ক্ষেত্রে আরও এগিয়ে যাবে।তাড়াইল এর উন্নয়নযাত্রায় নতুন অধ্যায়ের সূচনা হয়েছে,এমনটাই মনে করছেন স্থানীয়রা। তানজিলা আখতারের যোগদানের আগে বিগত ১৬অক্টোবর’২০২৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা পপি খাতুন বদলীজনিত কারণে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তার পদটি শূণ্য হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com