শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তাড়াইলে বজ্রপাতে একজন নিহত

মুকুট রঞ্জন দাস   |   শনিবার, ১১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ১১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাড়াইলে বজ্রপাতে একজন নিহত

কিশোরগঞ্জ জেলার তাড়াইে বজ্রপাতে বজলুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।নিহত বজলুর রহমান উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামের (শিববাড়ি) মৃত রমজান আলীর ছোট ছেলে। স্থানীয় সূত্র থেকে জানা যায়,শনিবার(১১অক্টোবর) ভোর বেলায় বাড়ির পাশে হাওড়ে মাছ ধরতে যান বজলুর রহমান। সকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটের দিকে প্রবল ঝড়বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান। হাওড়ে মাছ ধরতে যাওয়া প্রত্যক্ষদর্শী সোহেল ও জিয়া জানান,আমরা সকাল সকাল হাওড়ে মাছ ধরছিলাম।

বজলুর চাচা কিছুক্ষণ পর আমাদের সাথে যোগ দেন। বজ্রপাতের সময় তিনি পানিতে মাছ ধরার চাই তুলছিলেন। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়, আমরা দেখি তিনি পানিতে উল্টে পড়েছেন। পরে তাকে তুলে দেখি শরীর পুড়ে গেছে, মাথা ও কান দিয়ে রক্ত বের হচ্ছে। আশেপাশের লোকজন এসে নিশ্চিত হন যে, তিনি মারা গেছেন। নিহত বজলুর রহমান চার সন্তানের জনক ছিলেন। হঠাৎ বজ্রপাতে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ব্যাপারে জানতে চাইলে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।বজ্রপাতে ঘটনাস্থলেই বজলুর রহমান মারা যান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com