তাড়াইল(কিশোরগঞ্জ) প্রতিনিধি : | বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ৫৪ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) বেলা ১২টার দিকে তাড়াইল উপজেলা সদরের প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন।তিনি এলাকার উন্নয়নে জনস্বার্থে হুশিয়ারি দিয়ে বলেন,তাড়াইল বাজারের রাস্তা দ্রুত মেরামত,অবৈধ দখল উচ্ছেদ,বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পিত সিদ্ধান্ত গ্রহণ,পয়ঃনিষ্কাশনের সমন্বিত উদ্যোগ,রাস্তায় বৈদ্যুতিক খুঁটি স্থাপন,মাদক ও জুয়া বন্ধ,যানজট নিরসন সহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবি জানান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সারোয়ার আলম,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহম্মেদ আলেক,ছাত্র বিষয়ক সম্পাদক জিএম হাবিবুর রহমান সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
বক্তারা আরও বলেন, তাড়াইল উপজেলার উন্নয়ন ও জনস্বার্থে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com