শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তাড়াইলে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

তাড়াইল (কিশোরগঞ্জ)প্রতিনিধি :   |   শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাড়াইলে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
২৭

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ১নং তালজাংগা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমকে সফল করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০অক্টোবর’২৫)সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম, সাংগঠনিক সম্পাদক ফিরোজ খান লিটন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ আলেক।

সভায় সভাপতিত্ব করেন তালজাংগা ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর ফারুক কাঞ্চন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তালজাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুজ্জামান ফখর।

এ সময় তালজাংগা ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমকে বেগবান করার আহ্বান জানান এবং দলের ঐক্য ও শক্তি বৃদ্ধির বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com