শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তাড়াইলে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

তাড়াইল(কিশোরগঞ্জ)প্রতিনিধি :   |   রবিবার, ০৫ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাড়াইলে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
৩৭

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫।

এ উপলক্ষে রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোছাঃ পপি খাতুন । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

“Recasting Teaching as a Collaborative Profession” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তারা বলেন,জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। একজন শিক্ষক শুধু জ্ঞান বিতরণকারী নন, বরং একজন আদর্শ নাগরিক তৈরির কারিগর।

অনুষ্ঠান শেষে শিক্ষক সমাজের অবদানের স্বীকৃতি হিসেবে কয়েকজন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানের সঞ্চালনার দ্বায়িত্বে ছিলেন উপজেলার হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কুতুবউদ্দিন আহমেদ।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com